বাসন্তীতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ ভাজপার দুষ্কৃতীদের - The News Lion

বাসন্তীতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ ভাজপার দুষ্কৃতীদের




দি নিউজ লায়ন ;  বাসন্তীতে ভাজপার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতেলে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।


 স্থানীয় সুত্রে জানা গিয়েছে আক্রান্ত তণমূল কর্মী সমর্থক সাদ্দাম সেখ।তিনি এদিন দুপুরে বাসন্তী বিডিও অফিসে গিয়েছিলেন একটি রাস্তার টেন্ডার সংক্রান্ত কাগজপত্র জমাদিতে।কাজ সেরে সন্ধ্যায় বাড়িতে ফিরছিলেন তিনি। অভিযোগ বাড়ির কাছাকাছি আসতেই রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। সাদ্দাম সেখ কে মাটিতে ফেলে দিয়ে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ।


 ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত হয়ে পড়েন ওই তৃণমূল কর্মীসমর্থক। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পালিয়ে যায় দুষ্কৃতিরা। স্থানীয়রাই রাতের অন্ধকারে ওই তৃণমূল কর্মী সমর্থক কে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে এবং পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে তৃণমূলকর্মী সমর্থক সাদ্দাম সেখের অবস্থা আশাঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে তাঁর পরিবার পরিজনদের দাবী।


এবিষয়ে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ আজিম আলি লস্কর ও সরিফুল লস্কর নামে দুজন কে আটক করেছে।স্থানীয় তৃণমূল কংগ্রেস সংগঠনের নেতা মন্টু গাজী ঘটনার বিষয়ে বলেন ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই আমাদের কর্মীকে প্রাণে মেরে দেওয়ার জন্য রাতের অন্ধকারে এমন বর্বরোচিত আক্রমণ করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.